স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ম্যাচের শুরুতে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। পরে ব্রিল এম্বোলো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজ দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এরপর ১২১তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
অন্য কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। জুড বেলিংহ্যাম জোড়া গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক হন। ফলে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং জুড বেলিংহ্যামের ইংল্যান্ডের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
দেশ বাংলা টিভি ডেক্স